মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতা; ওলেশকিতে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইন শহর ওলেশকিতে স্থানীয়ভাবে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। আগামী মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে উভয় দেশ নিশ্চিত করেছে। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।