এই সরকারকে লুটপাটের গল্প রচনা করতে দেবো না: নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ১৬ বছরের উন্নয়নের গল্পের নামে লুটপাট হয়েছে। আর আমরা উন্নয়ন গল্প শুনেছি। এই গল্প আর শুনতে চাই না। সবার আগে বাংলাদেশের নামে এই সরকারকে লুটপাটের কোনো গল্প রচনা করতে দেবো না।