গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাত ৯টায় এনসিপির পদযাত্রায় নেত্রকোণার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রা করে আসেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি সংসদে এবং সংসদের বাইরে সবখানেই আছে। অবিলম্বে গণঅভ্যুত্থানের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করতে হবে। এক কোটি কর্মসংস্থান আমরা অক্ষরে অক্ষরে সরকারের কাছ থেকে আদায় করে নেবো।’
তিনি বলেন, ‘আজকে আমরা একটা খবর দেখেছি। রাষ্ট্রপতির পদত্যাগ। শারীরিক অসুস্থতা দেখিয়ে। কিন্তু আমরা জানি খেলাটা কি? বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিৎ ছিল এই ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করার।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে অপসারণ করে গ্রেপ্তার করা, কিন্তু করেনি। কাজেই শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে এই ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে কোনো ধরনের সেফ এক্সিট বা বিদেশে পালাতে দেয়া যাবে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। ফ্যাসিবাদের রাষ্ট্রপতিসহ দুর্নীতি ও যে গণহত্যা হয়েছিল তার সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদীর হত্যার খুনিদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। জুলাইয়ের শহিদদের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে।’
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম আগামী স্থানীয় সরকার নির্বাচনের নেত্রকোণা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা মো সোহাগ মিয়া প্রীতম সোহাগকে হাত তুলে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।





