ওয়েস্ট-নাইল-ভাইরাস
জলবায়ু পরিবর্তনে বাড়ছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ৬১৭

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ৬১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ। চলতি ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন ৬১৭ জন, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী বছর। এই ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মান্দি বাড নামের এক নারী; তবে মশার কামড়ে সংক্রমিত হওয়ার পর গত দুই মাস ধরে তার দুই পা অবশ হয়ে আছে। ফ্রান্স২৪ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।