রোহিঙ্গা গণহত্যা: দ্য হেগের আদালতে দোষী সাব্যস্ত মিয়ানমার
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন বিশ্বের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের এই আদালত রায় ঘোষণা করেন। প্রায় এক দশক আগে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর শুদ্ধি অভিযানের ঘটনায় করা এই মামলায় সাত বছরের আইনি লড়াই শেষে এই সিদ্ধান্ত এল। আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হলো। বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।