কঙ্গোয় ইবোলা আক্রান্ত ১০ হাজার ছাড়ালো; ছড়িয়ে পড়ার শঙ্কায় পুরো আফ্রিকা
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় বিরল ধরনের ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। সংক্রমণ সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করায় পুরো আফ্রিকা মহাদেশজুড়ে নতুন করে বড় ধরনের মহামারির শঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।