কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক চায় ভারত। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া আগামী সপ্তাহে হওয়ার কথা থাকা দুই দেশের পরবর্তী কনস্যুলার সংলাপ স্থগিত হয়েছে। নতুন তারিখ দুই পক্ষের সুবিধামতো ঠিক করা হবে বলে জানান তিনি।