সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, দুই দেশ কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। বাণিজ্য, রেল, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে তাদের বৈঠক হয়েছে।
পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থা-সংক্রান্ত বিষয়ও আলোচনার কথা রয়েছে। বিদ্যমান প্রক্রিয়ার মাধ্যমে, কারিগরি পর্যায়সহ, বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলে জানান জয়সওয়াল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্ট নয়াদিল্লিতে ভার্চ্যুয়াল মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের পর দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এরপর ঢাকা আবারও তার প্রত্যর্পণের দাবি জানায়।
ভারত ওই মতবিনিময় থেকে দূরত্ব বজায় রেখে জানিয়েছিল, অনুষ্ঠানটি আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না এবং হাসিনার বক্তব্যও তারা সমর্থন করেনি।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে বড় সরকারবিরোধী আন্দোলনের মধ্যে তার সরকারের পতনের পর দেশ ছেড়ে দিল্লিতে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন।
—দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অবলম্বনে





