
প্রকল্পে অনিয়মের অভিযোগ; ২ কোটি টাকায় বাড়ি কিনে আলোচনায় কর্মচারী
ভোলা জেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের প্রকল্পে অনিয়মের অভিযোগ এক কর্মচারীর বিরুদ্ধে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬ কোটি ২৭ লাখ টাকার অনুমোদিত ২৭৩টি প্রকল্পের মধ্যে ৫৬টি প্রকল্প পরিবারের সদস্যদের নামে নেয়ার অভিযোগ নিম্নমান সহকারী রায়হান মল্লিকের বিরুদ্ধে। এছাড়াও কাজ না করে বিল তোলা, সরকারি জমি বন্দোবস্তের অর্থ গ্রহণ এবং স্বজনদের নামে দোকান বরাদ্দের অভিযোগও রয়েছে। সম্প্রতি দুই কোটি টাকায় চারতলা বাড়ি কেনার তথ্য সামনে আসায়- প্রশ্ন উঠেছে তার সম্পদ নিয়েও।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় স্থান পাচ্ছেন যারা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে ১৭ হাজার ৯৩৮ কোটি টাকার এক মেগা প্রকল্প (Education Technology Mega Project) হাতে নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসার ৭ লক্ষাধিক শিক্ষককে একটি করে আধুনিক ট্যাবলেট-কম্পিউটার দেওয়ার বড় পরিকল্পনা করা হয়েছে (Tablet Computer for Teachers List and News)।

বিদ্যুৎ বিভ্রাটের সময় কম্পিউটারের সংযোগ কেন বিচ্ছিন্ন রাখা জরুরি
লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট যাই বলা হোক না কেনো স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার বা বাসার বৈদ্যুতিক যন্ত্রের সুরক্ষা নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে। আর বিদ্যুৎ বিভ্রাট কোনো পূর্ব সংকেত দিয়ে আসে না। আর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বেশিরভাগ মানুষের নজর থাকে টর্চ বা লাইট খোঁজার দিকে; ইলেকট্রনিক্স ডিভাইসের নিরাপত্তার বিষয়টি তখন চিন্তাতেই থাকে না। অথচ বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার কম্পিউটার যদি সকেটে প্লাগ করা অবস্থায় থাকে, তবে বিদ্যুৎ ফিরে আসার পর এটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এনগ্যাজেট।

ফেসবুকের নিউজ ফিড অটো-রিফ্রেশ হচ্ছে? বিরক্তিকর এই সমস্যা বন্ধ করার সহজ উপায়
স্মার্টফোন বা কম্পিউটারে ফেসবুক (Facebook) ব্যবহার করার সময় অনেকেই একটি কমন সমস্যায় পড়েন—নিউজ ফিড হঠাৎ নিজে নিজে রিফ্রেশ (Auto-refresh) হয়ে যাওয়া। কোনো একটি গুরুত্বপূর্ণ পোস্ট পড়ার মাঝপথেই সেটি হারিয়ে গেলে বা ফিডের ওপরের দিকে চলে গেলে ব্যবহারকারীর মনোযোগের ব্যাঘাত ঘটে। মেটা (Meta Platforms, Inc.) সরাসরি 'অটো-রিফ্রেশ বন্ধ' করার কোনো বাটন না দিলেও, কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

২০২৯ সালের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরির লক্ষ্যে কাজ করছে আইবিএম
প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম ২০২৯ সালের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরির লক্ষ্যে কাজ করছে। এরইমধ্যেই প্রতিষ্ঠানটি বৃহৎ সিস্টেম তৈরির রোডম্যাপ নিয়ে কাজ শুরু করছে। কোয়ান্টাম কম্পিউটার যৌথভাবে কাজ করে কোয়ান্টাম মেকানিক্সের সাথে।

প্রসেসরে নাম বদলেছে ইন্টেল, ভিন্ন নামে আসবে বাজারে
কম্পিউটারের জগতে যে ব্র্যান্ডগুলোর নাম সবচেয়ে বেশি শোনা যায় তার মধ্যে একটি হলো ইন্টেল। সম্প্রতি তারা তাদের প্রসেসরের নাম বদলেছে। দীর্ঘদিন ধরে বাজারে পাওয়া কোর আই থ্রি, ফাইভ, সেভেন পাওয়া যাবে ভিন্ন নামে।

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ কেনায় পণ্যভেদে নিশ্চিত সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে '২৫ থেকে ৫০ শতাংশ মেগা সেল অফার' ক্যাম্পেইনের আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।

বিশ্ব রোবট সম্মেলনে সাড়া ফেলেছে চীনের রোবোটিক কুকুর
রোবোটিক হাত এবং মন-নিয়ন্ত্রিত কুকুরের কার্যক্ষমতা দেখিয়ে বিশ্ব রোবট সম্মেলনে সারা ফেলেছেন চীনা উদ্ভাবকরা। যা দেখে রীতিমতো অবাক বাহারি রোবটের প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা। ব্রেন-কম্পিউটার ইন্টারফেসে তৈরি হিউম্যানয়েড রোবট এবং মন-নিয়ন্ত্রিত রোবোটিক কুকুর ভবিষ্যতে চিকিৎসাসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী অবদান রাখবে বলে জোর দাবি গবেষকদের

সিঙ্গাপুরে শিল্প উৎপাদন কমেছে ৩ দশমিক ৯ শতাংশ
শিল্প খাতে সিঙ্গাপুরের উৎপাদন কমেছে। বছরওয়ারি হিসেবে জুন মাসে দেশটিতে উৎপাদন কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। যেখানে মে মাসে সার্বিক উৎপাদন ২ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।

আইওএসের জন্য ইমুলেটর আনছে অ্যাপল
কম্পিউটারে ইমুলেটর ইনস্টল করার মাধ্যমে যেকোনো মোবাইল গেম খেলার সুবিধা পাওয়া যায়। এতদিন শুধু অ্যান্ড্রয়েড প্লাটফর্মের গেম খেলা গেলেও এবার আইওএস ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।

বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি বেড়েছে ৩ শতাংশ
কোভিড মহামারী ও সরবরাহ চেইনের সংকট কাটিয়ে উঠছে বৈশ্বিক প্রযুক্তি খাত। এর অংশ হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি ৩.২ শতাংশ বেড়ে ৫ কোটি ৭২ লাখ ইউনিট ছাড়িয়েছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যেভাবে ছবির লেখা অনুবাদ করবেন
গুগল ট্রান্সলেট বিনামূল্যে ব্যবহারযোগ্য বহুভাষিক অনুবাদের ওয়েবসাইট। এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে ব্যবহৃত হয়ে থাকে। যা বর্তমানে ১৩৩টি ভাষা বিভিন্নভাবে অনুবাদ করতে পারে। এর সুবিধা ব্যবহার করে শব্দ বা বাক্যকে সহজেই যেকোনো ভাষায় অনুবাদ করা যায়। গুগল ট্রান্সলেটের মাধ্যমে চাইলে ছবিতে থাকা লেখা বা বাক্য অনুবাদ করা যায়।