কমছে শিক্ষার্থীদের আগ্রহ, সংকটে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট
দেশের অন্যতম আইসিটি নির্ভর প্রতিষ্ঠান ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। প্রতিষ্ঠার পর একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে এলেও সময়ের সঙ্গে কমেছে সেই আগ্রহ। শিক্ষক-কর্মচারী সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা আর নানা অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি এখন বিশেষত্ব হারানোর পথে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় উদ্যোগ নিলে প্রতিষ্ঠানটি হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মানের আইসিটি শিক্ষাকেন্দ্র।