যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা
শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে দিনাজপুরে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার। তবে দামি যন্ত্রাংশ ও মেরামত ব্যয় বাড়ায় চাপে পড়ছেন মালিকরা। জেলায় থাকা প্রায় ৫১০টি হারভেস্টারের বেশির ভাগই নানা যান্ত্রিক সমস্যায় অচল বলে দাবি তাদের। এতে আমন ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।