
ই-ভ্যাট সার্ভারে জটিলতা; রিটার্ন জমার সময় বাড়লো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

ই-রিটার্ন জমা না দিলে কনটেন্ট ক্রিয়েটরদের ৫ হাজার টাকা জরিমানা, আসল সত্য কী?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত কিছুদিন ধরে একটি বড় গুঞ্জন ছড়িয়ে পড়েছে (Facebook rumor about income tax return penalty BD)। বিভিন্ন পেজ ও প্রোফাইলে দাবি করা হচ্ছে যে, ই-টিন (e-TIN certificate) থাকলেই এবং সময়মতো আয়কর রিটার্ন (Income tax return submission Bangladesh) জমা না দিলেই সব কনটেন্ট ক্রিয়েটরকে বাধ্যতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে! এই খবরে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া অনেক ক্রিয়েটর ও সাধারণ ই-টিনধারীরা বর্তমানে বেশ বড় ধরনের মানসিক সংকটে পড়েছেন। তবে প্রশ্ন হলো- আদতেই কি সবার ক্ষেত্রে এই জরিমানা প্রযোজ্য(Content creator income tax return penalty Bangladesh 2026)?

নিজের আয়কর নিজেই হিসাব করবেন যেভাবে, ২০২৬-২৭ অর্থবছরের নতুন কর কাঠামো
অর্থবছরের পরিবর্তনে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা এবং করের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে (Individual income tax slab and tax free limit Bangladesh 2026)। ২০২৬-২৭ অর্থবছরের জন্য সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে পূর্বের ৫ শতাংশ করহার সম্পূর্ণ তুলে দিয়ে নতুন নিয়মে আয়কর স্ল্যাব নির্ধারণ করা হয়েছে।

ইসরাইলকে ২ হাজার পাউন্ডের বোমা সরবরাহের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
কয়েক বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে ইসরাইলের কাছে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহ করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় ভারী অস্ত্রের বিতর্কিত চালান হতে যাচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে এক লাখ টাকা আয়করে কত ছাড় পাবেন? জেনে নিন হিসেব
চলতি ২০২৬-২৭ করবর্ষে করদাতাদের সময়মতো রিটার্ন জমা উদ্বুদ্ধ করতে নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। নির্ধারিত সময়ের আগে রিটার্ন জমা দিলে বিশেষ করছাড় (Income Tax Rebate) পাওয়ার সুযোগ রাখা হয়েছে, অন্যদিকে দেরিতে জমা দিলে গুনতে হবে জরিমানা।

আয়কর নথি অডিটের কথা বলে ফোন, টাকা চাইছে? জানুন আপনার করণীয়
‘আপনার আয়কর রিটার্ন এনবিআরের অডিটের আওতায় পড়েছে’ ফোন করে এমন ভয়ভীতি দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর (National Board of Revenue - NBR) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর নথি নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে (Income Tax Audit Fraud Bangladesh)।

রাজস্ব আদায়ের বড় লক্ষ্য: ৫ বছরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আশা এনবিআরের
নতুন অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রার ৬ লাখ ৪ হাজার কোটি টাকা যোগান দিতে হবে এনবিআরকে। যদিও তারা বলছে, লক্ষ্য অর্জন কঠিন হলেও অর্থবছর শেষে রাজস্ব লক্ষ্যের সর্বোচ্চ ৯০ শতাংশ আদায় হতে পারে। এদিকে, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ মনে করেন, রাজস্ব আদায়ে একটি সংস্থার ওপর নির্ভরতা কমানো না গেলে থেকে যাবে ঘাটতি। আর জনগণের আয় না বাড়লে করজাল সম্প্রসারণ করেও তেমন লাভ নেই।

ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক
দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।

অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে এনবিআরের নতুন পরিকল্পনা
অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে নতুন করদাতাদের ন্যূনতম কর ১ হাজার এবং অন্যদের জন্য ৩ হাজার করার পরিকল্পনা এনবিআরের। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে এনবিআর ভবনে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং নারী উদ্যোক্তাদের সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনায় এসব জানানো হয়। আবার, ভবিষ্যতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা এক থেকে দেড় কোটিতে নিতে অটোমেশনসহ নানা পদক্ষেপের কথা ভাবছে এনবিআর।

বর্ধিত সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের ‘ব্যাপক সাড়া’
২০২৫-২০২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। আজ (রোববার, ২৯ মার্চ) এবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে: অনলাইনে বাড়াবেন যেভাবে
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) শেষ সময় আগামী ৩১ মার্চ। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ইতিমধ্যে কয়েক দফা সময় বাড়ালেও এরপর আর সময় না বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। তবে কোনো যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলে দুশ্চিন্তার কিছু নেই; করদাতারা চাইলে অনলাইনে আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে (Time extension for tax return) নিতে পারবেন।

আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) সময়সীমা বাড়াতে অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। আজ (সোমবার, ১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, করদাতারা এখন ঘরে বসেই অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় চেয়ে আবেদন করতে পারবেন।