তিন দিনব্যাপী ৫ম গলফহাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট শুরু ১৮ নভেম্বর
আগামী ১৮–২০ নভেম্বর ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে (কেজিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গলফহাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রায় ৮০০–১,০০০ জন কর্পোরেট নির্বাহী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ব্যবসায়ী নেতা, কূটনীতিক ও গলফপ্রেমীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে।