আসন্ন আয়োজন প্রসঙ্গে দ্য গলফহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.এম.এম. নজরুল হোসেন আয়ন বলেন, ‘কর্পোরেট কাপ এখন আর কেবল একটি গলফ টুর্নামেন্টে সীমাবদ্ধ নেই; এটি কর্পোরেট যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়াসুলভ মনোভাব উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।’
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভিন্ন প্রতিযোগিতা বিভাগ, পুরস্কার বিতরণ, ব্র্যান্ড অ্যাক্টিভেশন এবং কর্পোরেট পার্টনারদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ আয়োজন ও অভিজ্ঞতা।
এ আয়োজনের প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে যথাক্রমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এখন টিভি ও বণিক বার্তা। পার্টনার প্রতিষ্ঠানগুলো নিজ নিজ গণমাধ্যম ও প্রচারমাধ্যমের মাধ্যমে টুর্নামেন্টের প্রচার-প্রচারণা এবং সংবাদ পরিবেশনে সহযোগিতা করবে।
টুর্নামেন্টের বিজয়ীদের সম্মাননা জানাতে আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখে কুর্মিটোলা গলফ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিশিষ্ট অতিথি, কর্পোরেট পার্টনার এবং দেশের গলফ অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, এবারের আয়োজনটি একই সঙ্গে দ্য গলফহাউসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ। দীর্ঘ ১১ বছর ধরে দেশের কর্পোরেট ও গলফ অঙ্গনের মধ্যে সংযোগ স্থাপন এবং গলফভিত্তিক ক্রীড়া ও লাইফস্টাইল সংস্কৃতির বিকাশে অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।





