ইরান সংঘাতে এলএনজি রপ্তানি ব্যাহত, যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনতে চায় কাতার
ইরান সংঘাতের কারণে নিজেদের প্রাকৃতিক গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক গ্রাহকদের চাহিদা মেটাতে মার্কিন সরবরাহকারীদের কাছ থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার আলোচনা শুরু করেছে কাতার। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।