যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘নীল সুনামি’; ইতিহাস গড়লেন ১২ প্রার্থী
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির অভূতপূর্ব জয় হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস), সেনেট এবং একাধিক অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ভেঙে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এ নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী জয়ী হয়ে মার্কিন রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন।