
ইরানের পক্ষে কাজের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র গতকাল(বৃহস্পতিবার, ২০ আগস্ট) লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এতে ইরান সরকারের পক্ষে কাজ করার অভিযোগে সংগঠনটিকে আবারও তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হরমুজ থেকে লোহিত সাগর: নতুন ‘নিরাপত্তা বলয়’ গড়ার ঘোষণা কুদস ফোর্সের
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথগুলোতে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা সুসংহত করতে একটি নতুন ‘নিরাপত্তা বলয়’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি জানিয়েছেন, তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-এর এই নতুন বলয়টি হরমুজ প্রণালি থেকে বাব আল-মান্দাব এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে। ইরানির প্রেস টিভির বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ‘হত্যা’র দাবি ইসরাইলের
ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা আইআরজিসির কুদস ফোর্সের ‘লেবানন কর্পস’-এর প্রকৌশল প্রধান হিসেবে পরিচিত এক ব্যক্তিকে হত্যা করেছে। খবর আল জাজিরার।