ইরানে কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ‘হত্যা’র দাবি ইসরাইলের

ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি অঞ্চল
বিদেশে এখন
0

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা আইআরজিসির কুদস ফোর্সের ‘লেবানন কর্পস’-এর প্রকৌশল প্রধান হিসেবে পরিচিত এক ব্যক্তিকে হত্যা করেছে। খবর আল জাজিরার।

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, মাহদি ওয়াফায়ি নামের ওই ব্যক্তিকে ইরানের মধ্যাঞ্চলীয় শহর মাহাল্লাতে হত্যা করা হয়েছে।

দাবি করা হচ্ছে যে, ওয়াফায়ি গত দুই দশক ধরে অভিজাত কুদস ফোর্সের অংশ হিসেবে লেবানন ও সিরিয়ায় বিভিন্ন ‘ভূগর্ভস্থ প্রকল্প’ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

এর মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো তৈরি এবং অস্ত্রাগার ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও অন্তর্ভুক্ত ছিল। এ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন ইসরাইল ধারাবাহিকভাবে কুদস ফোর্সের সদস্যদের লক্ষ্যবস্তু করে আসছে। গত মাসেও বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে হামলার মাধ্যমে তারা একই ধরনের অভিযান চালিয়েছিল।

এএইচ