পঞ্চম গলফহাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
তিন দিনব্যাপী ‘৫ম গলফহাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। গতকাল (সোমবার, ২৩ নভেম্বর) টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।