নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে গ্রুপ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম তালুকদার (অবসরপ্রাপ্ত) চ্যাম্পিয়ন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুজ্জামান (অবসরপ্রাপ্ত) রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া, নারী বিভাগে মিসেস মিয়ংহি কিম বিজয়ী হন।
এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা, কোয়ার্টারমাস্টার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, টুর্নামেন্টের স্পন্সর ‘দি গলফহাউজ’ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ এম এম নজরুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাব এবং ‘দি গলফহাউজ’ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টের কো-স্পন্সরগন এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।





