
আমনের বাম্পার ফলনে হাসি ফুটেছে সিরাজগঞ্জের কৃষকের মুখে
সিরাজগঞ্জে আমনের ফলনে মুখে হাসি ফুটেছে কৃষকদের। স্থানীয় জাতের পাশাপাশি উফশী ও কাটারি জাতের ফলন ভাল হওয়ায় লাভের পরিমাণও বেশি হওয়ার আশা। জেলার ৯ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে আমনের চাষ। বাজারে ভালো দাম, কম্বাইন হারভেস্টার মেশিনে সাশ্রয় এবং আগাম ধান কেটে একই জমিতে সরিষা চাষের সুযোগ সব মিলিয়ে কৃষি অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা।

মওলানা ভাসানীর সংগ্রামের কতটা মূল্যায়ন হয়েছে— প্রশ্ন অনুসারীদের
শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। কৃষক, শ্রমিক, মেহনতি ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিলেন সোচ্চার। অথচ তার মৃত্যুর পর রাষ্ট্রীয় ও সামাজিক পরিসরে সেই তুলনায় কতটা মূল্যায়িত হয়েছেন তিনি— তা নিয়ে রয়েছে প্রশ্ন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে ভাসানীর আদর্শ অনুসরনের দাবি জানিয়েছেন তার অনুসারীরা।

ফলন ভালো হলেও বাড়তি খরচে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় নওগাঁর কৃষকরা
উত্তরের শস্যভাণ্ডার নওগাঁয় চলছে আমন ধান কাটা-মাড়াই। ফলন ভাল হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার শঙ্কা কৃষকদের। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ধান গোলায় তোলার আশা তাদের। তবে সরকারের বেঁধে দেয়া ধান-চালের দাম নিয়ে দ্বিমত পোষণ করেন চালকল মালিকরা।

লক্ষ্যমাত্রা ছাড়ালো আমনের আবাদ, তবও দুশ্চিন্তায় কৃষক
ফেনীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধানের আবাদ হয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে ধান কাটা। তবে ভাল ফলনের সম্ভাবনা থাকলেও পানির সংকট ও রোগবালাই নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকের। সেই সঙ্গে আছে ধানের ন্যায্য দাম ও শ্রমিকের বাড়তি মজুরি নিয়ে উৎকণ্ঠা।

ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি; হিমাগার বন্ধে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা
উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু বিক্রি করতে হচ্ছে মুন্সীগঞ্জের কৃষকদের। তার ওপর মৌসুম শেষ হওয়ায় ডিসেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে জেলার হিমাগারগুলো। এখনও প্রচুর মজুত থাকায় অবিক্রিত আলুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। লোকসানের আশঙ্কায় আগামী মৌসুমে আবাদ নিয়েও দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় দ্রুত রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি তাদের।

নিষেধাজ্ঞা সত্ত্বেও জীবিকার সংকটে আফগানিস্তানে ফের বাড়ছে আফিম চাষ
আফগানিস্তানে আফিম চাষ বন্ধে তালেবানের কঠোর নিষেধাজ্ঞা এখন বড় চ্যালেঞ্জের মুখে। বিকল্প ফসল চাষ করে জীবিকা নির্বাহে ব্যর্থ হয়ে আবারও নিষিদ্ধ আফিম চাষে ফিরছেন বহু কৃষক। জাতিসংঘ বলছে, এক বছরে দেশটিতে আফিম চাষের জমি বেড়েছে চার গুণেরও বেশি। আর এ সংকটের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে কৃষক পরিবারগুলোকে। কমছে আয়, বাড়ছে খাদ্যসংকট ও শিশু অপুষ্টি।

যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা
শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে দিনাজপুরে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার। তবে দামি যন্ত্রাংশ ও মেরামত ব্যয় বাড়ায় চাপে পড়ছেন মালিকরা। জেলায় থাকা প্রায় ৫১০টি হারভেস্টারের বেশির ভাগই নানা যান্ত্রিক সমস্যায় অচল বলে দাবি তাদের। এতে আমন ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।

নরসিংদীতে সবজির বাম্পার ফলনেও কৃষকের লোকসানের হিসাব
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সবজির অন্যতম যোগানদাতা নরসিংদী। কিন্তু বছর বছর সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং হিমাগার না থাকায় উৎপাদন খরচের সাথে মিলছেনা কাঙ্খিত মুনাফা। সবুজ ফসলের আড়ালে লোকসানের হিসেব মিলছে না কৃষকদের।

পাকা ধানের ঘ্রাণে নবান্নের অপেক্ষায় গ্রামবাংলা
ঝরা শরতের কাশ আর শীতের মাঝে ক্ষণস্থায়ী ঋতু হেমন্ত। ধানের ক্ষেতে কৃষকের খাটুনি, মাঠে সোনালি ঢেউ, বাতাসে পাকা ধানের গন্ধ। সঙ্গে নতুন ফসলের প্রস্তুতি। বাতাসে হিমেল পরশ, কুয়াশার আবছায়া ওড়না। ধানের পাতায়, ঘাসের ডগায় শিশির যেন মুক্তোদানা; মাঠজুড়ে ঐশ্বর্যের হীরকদ্যুতি। শিশিরভেজা ধানের শীষে কার্তিকের ভোর যেন সোনার আলপনা। মাঠে কৃষকের তোড়জোড়, জানান দিচ্ছে নবান্ন আসন্ন।

নলডাঙ্গায় সারের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন
নাটোরের নলডাঙ্গায় সার নেয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

সবজির উৎপাদন খরচ বাড়ায় অস্বস্তিতে টাঙ্গাইলের কৃষকরা
টাঙ্গাইলের বাজারে সবজির চাহিদা থাকলেও স্বস্তিতে নেই প্রান্তিক কৃষকরা। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ নানা কারণে বেড়েছে উৎপাদনের খরচ। কৃষকরা বলছেন, সরকারি সহায়তার পাশাপাশি সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।