ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির চামড়া রাখা নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশু চামড়া রাখা নিয়ে তর্কের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহর গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।