
আইজিপির বক্তব্যে উদ্বেগ অপরাধ বিশেষজ্ঞদের; প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অনুমতি সাপেক্ষে আইজিপির ‘ক্রসফায়ার’ করতে চাওয়া বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। একই সঙ্গে সাংবাদিকদের নিয়ে করা তার মন্তব্য কণ্ঠরোধের প্রয়াস বলেও মনে করছেন তারা। যদিও পুলিশ বাহিনী প্রধানের এই বক্তব্য সমর্থন করে না সরকার। বরং প্রধানমন্ত্রী দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।

সরকার ক্রসফায়ার চায় না; আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সরকার তো ক্রসফায়ার চায় না, বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।’

ক্রসফায়ারে হত্যা ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের সময়ে গুম-নির্যাতনের শিকার শিবিরকর্মীসহ ১৪ জনের অভিযোগ দায়ের
বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে গুম ও নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ববরণ করা ছাত্র শিবিরকর্মীসহ ১৪ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিষয়ে দ্রুতই আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রসিকিউটরের।