ক্রসফায়ারে হত্যা ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
দেশে এখন
0

বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে তিনি এসব তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘বিগত আওয়ামী লীগ আমলে গুমের শিকার হওয়া ৭০০-এর বেশি মানুষের স্বজনরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফিরে আসার প্রতীক্ষায় থাকেন।’

আরও পড়ুন:

জানান, আইনমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পারেন শিল্প-সংস্কৃতির জগতে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি নেই।

তাই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ-গানের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি উন্নত অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

এসএস