 in front of a market chart and US dollar-320x167.webp)
কিমের ‘গোপন অস্ত্র’ উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী, লক্ষ্য ক্রিপ্টোকারেন্সি লুট
ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা চালিয়ে ৬৩০ কোটি ডলার হাতিয়ে নেয়ার পেছনে ছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার বাহিনী। শীর্ষ আর্থিক ও প্রযুক্তি খাতে এমন বড় ধরনের সাইবার ডাকাতি চালাতে এক দশকের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এই বিশ্বমানের হ্যাকার দলকে, যাকে দেশটির নেতা কিম জং উনের ‘গোপন অস্ত্র’ হিসেবে দেখা হয়।
 in front of a market chart and US dollar-320x167.webp)
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরিতে জড়িত উত্তর কোরিয়া, তথ্য দিলো এফবিআই
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি (৬.৩ বিলিয়ন) ডলার সমমূল্যের ভার্চ্যুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করা এই ডিজিটাল মুদ্রাগুলোকে মূলত ‘ইথেরিয়াম’ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের কাজ পরিচালনা করছে। আল
 in front of a market chart and US dollar-320x167.webp)
ক্রিপ্টো ইতিহাসের সর্ববৃহৎ সাইবার হামলা; বাইন্যান্সের সাড়ে ৬ বিলিয়ন ডলার গায়েব
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্সে ইতিহাসের সর্ববৃহৎ সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটি থেকে অন্তত ৬৩০ কোটি ডলারের (প্রায় ৪৭০ কোটি পাউন্ড) ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তবে গ্রাহকদের আশ্বস্ত করে বাইন্যান্স জানিয়েছে, তাদের সব তহবিল নিরাপদ রয়েছে এবং যেকোনো আর্থিক ক্ষতি প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে পূরণ করবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের মিমকয়েনে বিনিয়োগকারীদের ৩৮০ কোটি ডলার লোকসান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা মিমকয়েনে বিনিয়োগ করা প্রায় ১০ লাখ মানুষ সম্মিলিতভাবে প্রায় ৩৮০ কোটি (৩ দশমিক ৮১ বিলিয়ন) ডলার হারিয়েছেন। ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান ন্যানসেন এর বরাত দিয়ে এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্রিপ্টো ও আবাসন ব্যবসায় ২২০ কোটি ডলার আয় ট্রাম্পের; ‘স্বার্থের সংঘাত’ দেখছেন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসায় আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার প্রকাশিত এক আর্থিক বিবরণী থেকে জানা গেছে, গত এক বছরে তিনি বিভিন্ন উৎস থেকে ২২০ কোটি ডলারের (প্রায় ২৮ হাজার কোটি টাকা) বেশি আয় করেছেন। বেসরকারি নাগরিক থাকাকালীন ২০২৪ সালে তার যা আয় ছিল, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তা প্রায় চার গুণ বেড়েছে। দ্য হিল ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরেই ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। মঙ্গলবার প্রকাশিত তার সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী, গত এক বছরে ট্রাম্পের পরিবার ক্রিপ্টো ব্যবসা থেকে ১৪০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক হওয়ায় তার ব্যক্তিগত সম্পদে এই বড় উল্লম্ফন দেখা দিয়েছে।

ইরানের প্রায় ৫০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করলো যুক্তরাষ্ট্র
ইরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ওয়াশিংটনের ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব কর্মসূচির কারণে তেহরান সরকার এখন গভীর ‘সংকটে’র মধ্যে রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নিষেধাজ্ঞা ও ক্রিপ্টোকারেন্সি; ইরান-যুক্তরাষ্ট্রের ‘চোর-পুলিশ’ খেলা
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে তেহরানের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী ফিরোজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি তার সব সঞ্চয় ইরানের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম 'নোবিটেক্স' থেকে সরিয়ে নিজের ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেটে নিয়ে যান। ফিরোজের আশঙ্কা ছিল, যুদ্ধের ডামাডোলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা কোনো প্ল্যাটফর্মে তার অর্থের মালিকানা ঝুঁকির মুখে পড়তে পারে কিংবা সাইবার হামলার শিকার হতে পারে। আল জাজিরার বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানের ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪ কোটি ৪০ লাখ (৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা জব্দ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে।

রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিটকয়েন
আবারও রেকর্ড ভেঙেছে বিটকয়েনের দর। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো মুদ্রাটির মূল্য ছাড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ডলার।

স্ট্যাবল কয়েন নীতির পথে যুক্তরাষ্ট্র: প্রতিনিধি পরিষদে বিল পাস
ডলারের সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি স্ট্যাবল কয়েনের কাঠামো তৈরিতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বর্তমানে বিলটি পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে।

বাইবিট থেকে ৩০ কোটি ডলার নগদ উত্তোলন লাজারাস গ্রুপের
আলোচিত রেকর্ড ভাঙা দেড় হাজার কোটি ডলার চুরির পর সেখান থেকে ৩০ কোটি ডলার নগদ তুলে নিতে সক্ষম হয়েছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ল্যাজারাস।