ক্ষেপণাস্ত্র
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম ইস্যুতে ইরান-ইসরাইল বিরোধ, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম ইস্যুতে ইরান-ইসরাইল বিরোধ, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

পারমাণবিক অবকাঠামো ধ্বংস এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধে রাজি না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়— যুক্তরাষ্ট্রের কাছে এমন আবদার করেছে ইসরাইল। এসব ইস্যুতে তেহরানকে রাজি করাতে না পারায় দফায় দফায় আলোচনা করেও চুক্তিতে পোঁছাতে পারছে না ওয়াশিংটন। কারণ নিজেদের নিরাপত্তা ও সামরিক সক্ষমতাকে জলাঞ্জলি দেবে না বলে সাফ জানিয়েছে তেহরান। এ অবস্থায় যুদ্ধ শঙ্কার মধ্যেই আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান।

উত্তর কোরিয়ায় ক্ষমতার পারিবারিক লড়াই; আরও একবার সহিংসতার শঙ্কা

উত্তর কোরিয়ায় ক্ষমতার পারিবারিক লড়াই; আরও একবার সহিংসতার শঙ্কা

ক্ষমতার লড়াই ঘনীয়ে আসছে উত্তর কোরিয়ার ওপর। প্রতিদ্বন্দ্বী, সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যা এবং ৪০ ছুঁইছুঁই বোন। মাত্র ১৩ বছরের কিম জু আয় পাবে পারমাণবিক উত্তরাধিকার আর দেশের নেতৃত্বভার, এমনটা কিছুতেই মানতে পারছেন না ফুপু কিম ইও জং। সিংহাসনের উত্তরসূরীর লড়াইয়ে নতি স্বীকারে নারাজ ইও জং আর ভাতিজি জু আয়ের দ্বন্দ্ব রক্তাক্ত স্বৈরাচারী ইতিহাসের দেশটিকে আরও একবার ঠেলে দেবে সহিংসতার দিকে—বাড়ছে এমন শঙ্কা।

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন; ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ছাড় নয় তেহরানের

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন; ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ছাড় নয় তেহরানের

ক্ষেপণাস্ত্র কর্মসূচী কখনোই বন্ধ করবে না ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মাসকাটে ইরানের সঙ্গে আলোচনা অমীমাংসিত থাকার পর আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এতে যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের।

পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ: ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া

পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ: ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া

পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। পুতিনের দাবি, শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী মাঝারি পাল্লার এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করার ক্ষমতা নেই কোনো প্রতিরক্ষা ব্যবস্থার। কী আছে এ ক্ষেপণাস্ত্রে? কেনই বা এর সক্ষমতা নিয়ে এত বড়াই মস্কোর?

আগামী ৫ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম জোরদার করার ইঙ্গিত কিম জং উনের

আগামী ৫ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম জোরদার করার ইঙ্গিত কিম জং উনের

আগামী ৫ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম আরও জোরদার রাখবে উত্তর কোরিয়া। এ কার্যক্রম অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

নতুন ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

নতুন ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রাশিয়া নতুন সুপার অটোনোমাস টর্পেডো বা ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক শক্তিচালিত এই অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস তৈরি করে উপকূলীয় এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এর আগে গেল সপ্তাহেই যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আরেক ক্ষেপণাস্ত্র বুরভেস্টনিক ক্রুজের সফল পরীক্ষা চালানোর দাবি করে মস্কো।

পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

শুধুমাত্র যেকোনো স্থানে আঘাতেই সক্ষম নয়, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে, এমন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ঘোষণায় বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এতদিন অসম্ভব বললেও এ ঘোষণার পর বিশেষজ্ঞরা বলছেন, গেম চেঞ্জার হবে অস্ত্রটি। পাশাপাশি এটি চাপ বাড়াবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও। নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছে রাশিয়া।

দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী অঞ্চলে থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী অঞ্চল। এদিকে, জাপান বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশের অভিযোগ জেলেনস্কির

রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশের অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনে হামলায় ব্যবহৃত রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বিভিন্ন পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশ থাকার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (সোমবার, ৬ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি ইঙ্গিত করেন, রাশিয়ার ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করলেও তাতে ফাঁক আছে। এদিকে, পুতিনের হুঁশিয়ারি নাকচ করে দিয়ে ইউক্রেনকে টমাহক মিসাইল দেয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের কাছে টমাহক চেয়েছে ইউক্রেন, রাশিয়া বলছে রেডলাইন অতিক্রম

যুক্তরাষ্ট্রের কাছে টমাহক চেয়েছে ইউক্রেন, রাশিয়া বলছে রেডলাইন অতিক্রম

যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের চাওয়া দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রকে রেডলাইন অতিক্রম হিসেবে দেখছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রের কার্যকলাপে রাশিয়ার বেধে দেয়া সীমা অতিক্রম করার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভও এ যুদ্ধে বিধ্বংসী অস্ত্র ব্যবহারের শঙ্কা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ায় ইউক্রেনের হামলার ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে।

জার্মানিকে ১.২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

জার্মানিকে ১.২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ন্যাটো মিত্র জার্মানির কাছে ৪০০টি উন্নতমানের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম ১.২৩ বিলিয়ন ডলারে বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে সক্ষমতার জানান দিচ্ছে বেইজিং: রয়টার্স

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে সক্ষমতার জানান দিচ্ছে বেইজিং: রয়টার্স

সমুদ্র-স্থল কিংবা আকাশ- তিন মাধ্যম থেকেই ছোড়া যায় প্রথমবারের মতো এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছে চীন। বিজয় দিবসের কুচকাওয়াজে চীনের পিপলস লিবারেশন আর্মির ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ট্রায়াডের মহড়া- বেইজিংয়ের সক্ষমতার জানান দিচ্ছে বলছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়াও পানির তলদেশ থেকে চালানো যায় এমন চীন ড্রোন নজর কেড়েছে অস্ত্র নির্মাতা ও বিশেষজ্ঞদের।