
খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ
টার্গেটেড হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ (সোমবার, ২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

খামেনির মৃত্যু ও ইরানে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে আচ্ছন্ন বিশ্ব। পাকিস্তানের করাচিতে খামেনিপন্থী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২১ জন। এছাড়া, ইরানি জনগণের সমর্থনে রাস্তায় নেমেছে ইরাক, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাধারণ মানুষ। এদিকে খামেনির মৃত্যু এবং ইরানে হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশ।

প্রতিরক্ষায় আর কোনো সীমারেখা নেই ইরানের: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটি একটি সংবিধানগত প্রক্রিয়া শুরু করেছে এবং আজ একটি অন্তর্বর্তী পরিষদ গঠিত হয়েছে, যা কার্যক্রম পরিচালনার কাজ করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইসরাইলি হামলায় খামেনিসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন—আলী শামখানি (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি), আইআরজিসি গ্রাউন্ড ফোর্স কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ।

খামেনি ও পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে ইসরাইলের হামলা
ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের ওপর আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। টিআরটিওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শান্তির পথপ্রদর্শক ডোনাল্ড ট্রাম্পের ‘আসল রূপ’ প্রকাশ পেয়েছে: দিমিত্রি মেদভেদেভ
রাশিয়ার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারমান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনাকে কৌশল হিসেবে ব্যবহার করে সামরিক হামলা চালাচ্ছে। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) টেলিগ্রামে তিনি বলেন, “শান্তির পথপ্রদর্শক ডোনাল্ড ট্রাম্পে আবারও তার আসল রূপ প্রকাশ পেয়েছে। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল কভার অপারেশন; কেউ সত্যিকারের কোনো সমঝোতা চায়নি।”

ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে: জাতির উদ্দেশে খামেনি
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলকে তার ভুলের মাশুল দিতে হবে। তেহরান আত্মসমর্পণ করবে না। আজ (বুধবার, ১৮ জুন) টেলিভিশনে খামেনির রেকর্ড করা ভাষণ প্রচার করার কথা থাকলেও সম্প্রচার করা হয়নি। সর্বোচ্চ নেতার বক্তব্য দর্শকদের সামনে তুলে ধরেছেন সংবাদ পাঠক।

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির; ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি বলেছেন, ইরানে হামলা অব্যাহত থাকবে এবং খামেনির পরিণতিও হতে পারে ইরাকের সাবেক ‘স্বৈরশাসক’ সাদ্দাম হোসেনের মতো।

ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন খামেনি
ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এদিকে ইরানি প্রেসিডেন্ট বলছেন, পরমাণু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারবার হুমকি দিচ্ছেন। অন্যদিকে তেহরানের নেতৃত্বকে দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর বলে অভিহিত করেছেন ট্রাম্প।

খামেনি'র ফেসবুক ও ইনস্টা অ্যাকাউন্ট বাতিল
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। মেটা জানিয়েছে, খামেনির অ্যাকাউন্ট গত মাসে বাতিল করা হয়।