বিএনপির ইশতেহারে খাল খননের প্রতিশ্রুতি: ঢাকায় দখলমুক্তিই বড় চ্যালেঞ্জ
নির্বাচনি ইশতেহারে বিএনপি দেশব্যাপী খাল খননের কথা বললেও রাজধানীতে খাল খননের বাস্তবতা কিছুটা ভিন্ন। ১৮০ দিনের মধ্যে হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার, তবে ঢাকার অধিকাংশ খালগুলোই দখল হয়ে আছে। ঢাকাবাসীর অভিযোগ, এ দখলের পিছনে আছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব। তবে পানিসম্পদ মন্ত্রণালয় ঢাকার খাল পুনরুদ্ধারের কথা বললেও বিশ্লেষকরা জোর দিচ্ছেন দ্বিমুখী পরিকল্পনার দিকে।