মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ২০ ওভারে করে ১৩৩ রান। তানজিদ হাসান তামিম ৪১ ও শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ঝোড়ো ৩৫ রানে লড়াইয়ের পুঁজি পায় তারা। ২০ রানে দুই উইকেট শিকার করেন অধিনায়ক শেখ মেহেদী। ২৭ রানে ২ উইকেট নেন আমের জামাল।
আরও পড়ুন:
জবাবে চট্টগ্রামের দুই ওপেনার মির্জা বেগ ও মোহাম্মদ নাইম ৬৪ রানের জুটি গড়েন। মির্জা বেগের ৪৫ রানের ইনিংস আর শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ফাইনালে উঠেই শিরোপার দৌড়ে একধাপ এগিয়ে গেলো রয়্যালস। ব্যাট বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন অধিনায়ক শেখ মেহেদী।

 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)



