গঙ্গাদেবী

রাঙামাটিতে শুরু হলো তিন দিনের বর্ষবরণ উৎসব
পানিতে ফুল ভাসানোর মধ্যদিয়ে পাহাড়ে আজ (রবিবার, ১২ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে তিন দিনের বর্ষবরণ উৎসব। পুরনো বছরকে বিদায় জানাতে গঙ্গাদেবীর উদ্দেশে নদীতে ফুল ভাসায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা। তাদের বিশ্বাস, এ ফুল ভাসানোর মধ্যে দিয়ে পুরনো বছরের দুঃখ, গ্লানি, হতাশা, অমঙ্গল মুছে গিয়ে নতুন বছরে সুখ শান্তি কল্যাণ বয়ে আনে। পাহাড়ের প্রধান এ সামাজিক উৎসবকে ঘিরে নানান বর্ণে আর আয়োজনে সেজেছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পাহাড়ি জনপদ। উৎসবের এ আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

পানিতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ শুরু
পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণের তিন দিনের ‘বৈসাবি’ (বৈসুক-সাংগ্রাই-বিঝু) উৎসব। পুরনো বছরকে বিদায় জানাতে গঙ্গাদেবীর উদ্দেশে নদীতে ফুল ভাসায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ।