
কোরবানির ঈদে সুস্থ থাকতে দিনে কী পরিমাণ মাংস খাবেন? জানুন পুষ্টিবিদের পরামর্শ
কোরবানির ঈদ আমাদের জীবনে আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এই উৎসবে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে কোরবানির মাংসের (Safe Meat Consumption Limit on Eid ul Adha) তৈরি মুখরোচক খাবার খাওয়া ঈদের আনন্দের অন্যতম বড় অংশ। তবে উৎসবের আমেজে খাদ্যাভ্যাসে অনিয়ম হলে তা শরীরের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। পরিমিত ও সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর রান্না এবং পর্যাপ্ত পানি ও সবজি গ্রহণের মাধ্যমে সুস্থ থেকে উৎসব উপভোগ করা সম্ভব।

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম
কোরবানি ঈদের বাকি আর মাত্র ৬ দিন। এরই মধ্যে বেড়েছে মাংস রান্নায় ব্যবহৃত নানা রকম মসলার চাহিদা। একইসঙ্গে বেড়েছে দামও। চট্টগ্রামে পেঁয়াজ, রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম; এদিকে খুলনায় ঊর্ধ্বমুখী মাংসের দাম।

ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা; আটক ৩ জনের এক বছর কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির জন্য প্রস্তুত করার সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়।

মুরগির বাজার চড়া, আগের দামে গরু-খাসি
ঈদের পর রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও অন্য মুরগির দাম এখনো চড়া রয়েছে। একইসঙ্গে গরু ও খাসির মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি: ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলে
বৈশাখী মেঘের আনাগোনা আর বৃষ্টির এই আবহাওয়া (Rainy weather) মানেই ঘরে বসে জমিয়ে খাওয়াদাওয়া। আর সেই আয়োজনে যদি থাকে গরম গরম বিরিয়ানি, তবে তো কথাই নেই! যেকোন অনুষ্ঠানে বা বিশেষ দিনে গতানুগতিক বিরিয়ানির বদলে পাতে আনতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি (Sylheti Akhni Biryani)। সুগন্ধি চাল, গরুর মাংস আর বিশেষ মশলার সংমিশ্রণে তৈরি এই খাবারটি স্বাদে যেমন অনন্য, তেমনি ঘ্রাণেও অতুলনীয়।

ঈদের সেরা স্বাদে স্পেশাল কষা মাংস: সহজ পদ্ধতিতে তৈরির রাজকীয় রেসিপি
"ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ..."। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। ত্যাগের মহিমায় রঙিন এই উৎসবে বাঙালির খাবার টেবিলে মাংসের পদ থাকবে না, তা যেন ভাবাই যায় না। ঈদের সকালে পরিবারের সবার পছন্দের শীর্ষে থাকে স্পেশাল কষা গরু কিংবা খাসির মাংস (Special Beef or Mutton Kosha)।

সরবরাহ বাড়ায় রাজধানীর সবজি বাজারে দামে স্বস্তি
পবিত্র রমজান ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে।

রমজানের দ্বিতীয় সপ্তাহে মুরগির দাম কমলেও মাছ–গরুর মাংস অপরিবর্তিত
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর বাজারে মাছ ও গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দামে কিছুটা স্বস্তি মিলেছে। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়েরবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
গরুর মাংস আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় একটি পরিচিত ও জনপ্রিয় খাদ্য। স্বাদে অতুলনীয় এই মাংস শরীরের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিনের অন্যতম ভালো উৎস হিসেবেও পরিচিত। গরুর মাংস খেলে শরীরে শক্তি জোগায়, রক্তস্বল্পতা কমাতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়—এমন ধারণা অনেকের মধ্যেই প্রচলিত। তবে সব ভালো খাবারের মতো গরুর মাংসেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রয়োজনের তুলনায় বেশি বা নিয়ম না মেনে গরুর মাংস খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরলজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই কিছু শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতা আরও জরুরি।

যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের ঘোষণা: অস্ট্রেলিয়ায় সম্প্রসারিত হচ্ছে গবাদি পশুর খামার
গরুর মাংসের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের ঘোষণায় অস্ট্রেলিয়ায় সম্প্রসারিত হচ্ছে গবাদি পশুর খামার। খরা ও গো খাদ্যের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে গরুর মাংস উৎপাদন কমে যাচ্ছে। এতে আমদানি নির্ভর হয়ে পড়ছে দেশটি। গেল বছর গরুর মাংস রপ্তানি করে আড়াই বিলিয়ন ডলার আয় করেছে অস্ট্রেলিয়া। মার্কিন শুল্ক প্রত্যাহার এ শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সবজির দাম উর্ধ্বমুখী, কাঁচামরিচে ডাবল সেঞ্চুরি—দুর্ভোগে ক্রেতারা
বাজারে সবজির বেশ সরবরাহ থাকলেও মিলছে না স্বস্তি। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচের কেজি পৌঁছেছে ২০০ টাকায়। শুধু সবজি নয়, অস্থির চালের বাজারও ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের।

মার্কিন রপ্তানি পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছে দক্ষিণ কোরিয়া
এবার মার্কিন রপ্তানি পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের গুণগত মান ও প্যাকেটজাতের সময় নিয়ে অভিযোগ তাদের। এতে করে মার্কিন পণ্য বিমুখ হচ্ছেন দেশটির ভোক্তারা।