পঞ্চম গলফহাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্টের সমাপ্তি
গলফ, নেটওয়ার্কিং ও নতুনত্বের মেলবন্ধনে অনুষ্ঠিত পঞ্চম গলফহাউস করপোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬-এর খেলা শেষ হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ১৮ থেকে ২০ নভেম্বর তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় ৮০০ গলফার। সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম আজ (শুক্রবার, ২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।