খেলাধুলার পাশাপাশি করপোরেট যোগাযোগ, পেশাগত নেটওয়ার্কিং ও ব্র্যান্ডের প্রচারের সুযোগ তৈরি করে। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল অনার, প্রিমিয়াম স্পন্সর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং পাওয়ার্ড বাই পার্টনার সিটি ব্যাংক।
টুর্নামেন্টে করপোরেট পেশাজীবী, বিশিষ্ট অতিথি, সেলিব্রিটি ও গলফপ্রেমীরা অংশ নেন। উদ্বোধনী দিনে গলফার হিসেবে অংশ নেন বিমানবাহিনী প্রধান।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল টার্কিশ এয়ারলাইনসের পৃষ্ঠপোষকতায় মিনি গলফ। ড্রাইভিং রেঞ্জের পাশে ইনডোর পাটিংয়ের এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য গলফের আরও সহজ ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতার সুযোগ তৈরি করা হয়।
এছাড়া র্যাংগস লিমিটেডের উদ্যোগে গাড়ি প্রদর্শনী, আতিথেয়তা ব্যবস্থাপনায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং কফি পার্টনার হিসেবে মিডনাইটপিক আয়োজনটিতে যুক্ত ছিল।
১৯ ও ২০ নভেম্বর টানা বৃষ্টির মধ্যেও গলফাররা প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের অংশগ্রহণ গলফ কমিউনিটির আগ্রহ ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রতিফলন ঘটায়।
এবছর গলফহাউসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হচ্ছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত গলফহাউস বাংলাদেশের প্রথম গলফবিষয়ক ম্যাগাজিন। প্রিন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্ম, সম্পাদকীয় উদ্যোগ এবং করপোরেট ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে গলফের প্রসারে কাজ করছে।
গলফহাউসের এ করপোরেট কাপের মাধ্যমে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গলফ কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ব্র্যান্ডের প্রচার, পেশাগত নেটওয়ার্কিং এবং বাংলাদেশে গলফের প্রসারে সুযোগ তৈরি হচ্ছে।
তিন দিনব্যাপী প্রতিযোগিতার খেলা ২০ নভেম্বর শেষ হলেও আগামী ২৩ নভেম্বর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ আয়োজনের প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে যথাক্রমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এখন টিভি ও বণিক বার্তা।





