
একীভূত হচ্ছে অ্যান্ড্রয়েড–ক্রোম; নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’ নিয়ে বিশ্লেষকদের শঙ্কা
অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএসকে একীভূত করে একটি নতুন ডেস্কটপ অপারেটিং সিস্টেম তৈরির পথে হাঁটছে গুগল। প্রাথমিকভাবে যার নাম দেয়া হয়েছে ‘অ্যালুমিনিয়াম ওএস’। তবে সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া একটি বাগ রিপোর্টের স্ক্রিন রেকর্ডিং ঘিরে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে একাধিক উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্মার্টফোন চুরি রোধে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার
অ্যান্ড্রয়েড ভার্শন ১৬ বা তার উপরের যেকোনো ডিভাইসের জন্য এন্টি থেফট বা ফোন চুরি রোধ নতুন আপডেট আনছে গুগল। এই ফিচারটি ব্যবহারকারীর চুরি হওয়া ডিভাইসকে অপরাধীদের ব্যবহার করা আরও কঠিন করে তুলবে বলে জানিয়েছে গুগল। প্রযুক্তি ওয়েবসাইট ড্রয়েডলাইফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরির উন্নয়নে অ্যাপল ও গুগলের দীর্ঘমেয়াদি চুক্তি
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগল দীর্ঘমেয়াদি একটি কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়েছে। নতুন এ চুক্তির আওতায় ২০২৬ সাল থেকে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিতে গুগলের জেমিনি এআই মডেলটি ব্যবহার করা হবে। এতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত ও পারসোনালাইজড হবে বলে জানিয়েছে অ্যাপল। প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জিমেইলে জেমিনি এআইয়ের নতুন ফিচার আনছে গুগল
প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের জিমেইলে এআই নির্ভর জেমিনি ফিচারে আপডেট আনছে। এ ফিচারের মাধ্যমে এখন থেকে ইনবক্সে আসা দীর্ঘ ইমেইল থ্রেড থেকে স্বয়ংক্রিয়ভাবে সারসংক্ষেপ করে উপস্থাপন করা হবে। এছাড়া ইমেইলের কন্টেন্ট অনুসারে আরও উন্নতমানের অটোমেটেড রিপ্লাই তৈরির ফিচারও যোগ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্তী সরকার
গুগলকে কনটেন্ট সরানোর অনুরোধ বিষয়ে ব্যাখ্যা
গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশ থেকে করা কনটেন্ট অপসারণ অনুরোধ সংক্রান্ত তথ্য প্রকাশের পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।

প্রাইভেসি স্যান্ডবক্স বন্ধ করে দিয়েছে গুগল
আনুষ্ঠানিকভাবে প্রাইভেসি স্যান্ডবক্স বন্ধ করে দিয়েছে গুগল। সম্প্রতি প্রজেক্টের ওয়েবসাইটে দেয়া এক আপডেটে গুগলের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি এক ঘোষণার মাধ্যমে জানান, কোম্পানি স্যান্ডবক্সের জন্য তৈরি করা সব প্রযুক্তিও বন্ধ করে দিচ্ছে। মূলত গ্রাহক বা ব্যবহারকারী পর্যায়ে গ্রহণযোগ্যতা কম থাকায় এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর এনগ্যাজেটের।

গুগল-এনবিসি ইউনিভার্সালের চুক্তি স্বাক্ষর
ইউটিউব টিভিতে অনুষ্ঠান চালু রাখার জন্য গুগল ও এনবিসি ইউনিভার্সালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত (বৃহস্পতিবার, ২ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অ্যালফাবেটের গুগল এবং কমকাস্টের মালিকানাধীন এনবিসি ইউনিভার্সাল ‘সানডে নাইট ফুটবল’ এবং ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ এর মতো এনবিসি অনুষ্ঠানগুলিকে ইউটিউব টিভিতে রাখার জন্য মাল্টি ইয়ার অ্যাগ্রিমেন্ট সাইন করেছে।

ছবিকে ভিডিওতে রূপান্তর করবে গুগল ফটোজ!
ফটো লাইব্রেরিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আরও সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এর ফলে লাইব্রেরিতে থাকা ছবিকে সহজেই ভিডিওতে রূপান্তরিত হবে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বর্তমানে ভিওথ্রি নির্ভর নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। যা গুগলের নতুন এআই ভিডিও জেনারেশন টুল। নতুন এ আপডেটের মাধ্যমে যে কেউ তাদের ছবি শর্টস, চার সেকেন্ডের ক্লিপে রূপান্তর করতে পারবে।

গুগলকে সাড়ে ৪২ কোটি ডলার জরিমানা করেছে ফেডারেল আদালত
মার্কিন টেক জায়ান্ট গুগলকে সাড়ে ৪২ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। একটি ক্লাস অ্যাকশন মামলার রায়ে এ জরিমানা ঘোষণা করে সান ফ্রান্সিসকো আদালতের গঠিত জুরি বোর্ড।

গুগলের সঙ্গে মেটার ক্লাউড কম্পিউটিংয়ের চুক্তি
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ছয় বছরের ক্লাউড কম্পিউটিং চুক্তি স্বাক্ষর করেছে মেটা। যা ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির পর সম্প্রতি সার্চ জায়ান্টটির দ্বিতীয় বড় চুক্তি।
পিক্সেল টেন সিরিজের স্মার্টফোন আনলো গুগল, দাম কত
পিক্সেল টেন সিরিজের স্মার্টফোন বাজারে আনলো টেক জায়ান্ট গুগল। নিউ ইয়র্কে 'মেড বাই গুগল' ইভেন্টে উন্মোচন করা হয় নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন ও গ্যাজেট। টেন সিরিজে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন আকর্ষণীয় ফিচার। প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিক্সেলস্ন্যাপ ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি।

ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে চুক্তি
সম্প্রতি ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিবলে ওরাকল গুগলের এআই জেমিনির মডেল বিক্রি করবে। ওরাকলের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগলের জেমিনি এআই পাবেন গ্রাহকেরা।