
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুন্তাসির সান বিন হাসান নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; সাব-ঠিকাদার গ্রেপ্তার
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

আত্মহত্যার প্ররোচনায় মামলা: গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে
রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়!
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক আর ই-মেইলের ডিজিটাল জট খুলে তদন্তকারীরা আবিষ্কার করেছেন এক নতুন সমীকরণ। এতে আলোচিত এই হত্যা মামলার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে। ফেসবুকের কাছ থেকে কিছু আইপি অ্যাড্রেস আর ডিলিট করা মেসেজের তথ্য পেলেই পরিষ্কার হবে অনেককিছু।

কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২
কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে জানিয়েছে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৩, মামলা ৪৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই হাজার মানুষ হত্যার পরও আ.লীগ ক্ষমা চায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যার পরও ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দোষ স্বীকার না করে বিদেশে বসে আওয়ামী লীগ উচ্চবাচ্য করছে। দেশবাসী তাদের কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।’

অপ্রতিম হত্যার দ্রুত বিচারে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় দেশবাসী মর্মাহত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। রামিশা হত্যার মতো অপ্রতিম হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সহযোগিতা করবে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় আরও ২ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো তুহিন, আনাস ও ফাহিম।