চট্টগ্রাম
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে কারখানা ও রপ্তানিতে, যা বলছেন সংশ্লিষ্টরা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে কারখানা ও রপ্তানিতে, যা বলছেন সংশ্লিষ্টরা

গ্যাস-বিদ্যুৎ সংকট না কাটতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়বে শিল্পের উৎপাদন ও পরিবহন খরচ। ডিজেলের দাম বাড়ায় চট্টগ্রামের ২২টি কনটেইনার ডিপো এরই মধ্যে কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ প্রায় ১০ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং চুক্তির মূল্য বাড়াতে চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে বার্থ, শিপ হ্যান্ডলিং ও টার্মিনাল অপারেটরস অ্যাসোসিয়েশন। এই বাড়তি ব্যয়ের বোঝা বহন করা কঠিন হওয়ায় রুগ্ন হওয়ার শঙ্কায় অনেক কারখানা, কমতে পারে রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতাও।

রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে

রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে

রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এক বেডেই একাধিক শিশু; চট্টগ্রামে হাম-ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছেই

এক বেডেই একাধিক শিশু; চট্টগ্রামে হাম-ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছেই

হাম-ডেঙ্গুর ‘আক্রমণে’ বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের জনস্বাস্থ্য। কয়েকগুণ বেশি রোগীর চাপে একই বেডে ঠাঁই নিয়েছে তিন-চার শিশু, কারো—বা চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেনের সংকট, গাদাগাদি পরিবেশ আর চিকিৎসার সীমাবদ্ধতায় অসহায় স্বজনরা। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার নতুন রেকর্ড করেছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ। সম্প্রতি এমভি ওয়ানেন নামের সিএমএ-সিজিএমের একটি জাহাজে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার (৮২ টিইইউ) হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে সৌদিআরব-ভিত্তিক প্রতিষ্ঠানটি।

মাত্র দু’দিনের প্রস্তুতিতে পেশাদার লিগ, বিপাকে একাধিক ক্লাব

মাত্র দু’দিনের প্রস্তুতিতে পেশাদার লিগ, বিপাকে একাধিক ক্লাব

মাত্র দু’দিনের প্রস্তুতি নিয়েই খেলতে হবে পেশাদার লিগের ম্যাচ। বাফুফের লিগ সূচি ঘোষণার পর এমনই বিপাকে পড়েছে দেশের একাধিক ক্লাব। এর মাঝে সবচেয়ে বড় জটিলতা চট্টগ্রাম থেকে আসা চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের। এখন পর্যন্ত আবাসন বা মাঠের ব্যবস্থাই করতে পারেনি দলটি। একইরকমের বিপাকে ওয়ান্ডারার্সের মতো দলও।

চট্টগ্রামে মেমন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু

চট্টগ্রামে মেমন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু

চট্টগ্রামের সিটি করপোরেশন মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতালটি পরিদর্শন শেষে ১৫ শয্যার এ ওয়ার্ডের উদ্বোধন করেন তিনি।

চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষ; নিহত ৩, আহত ৩

চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষ; নিহত ৩, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক, শতাধিক ডিভাইস উদ্ধার

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক, শতাধিক ডিভাইস উদ্ধার

চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় একটি আটতলা ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে চীন, লাওস, পাকিস্তানসহ ৫ দেশের এসব নাগরিককে বিপুল সরঞ্জামসহ আটক করা হয়।

হাটহাজারীতে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

হাটহাজারীতে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মশার প্রজননের রেড জোন চিহ্নিত করে মশক নিধন অভিযান শুরু চসিকের

মশার প্রজননের রেড জোন চিহ্নিত করে মশক নিধন অভিযান শুরু চসিকের

চট্টগ্রাম নগরীর পাঁচ এলাকাকে মশার প্রজননের রেড জোন হিসেবে চিহ্নিত করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কোতোয়ালি, হালিশহর, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময়

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময়

মায়ের শেষকৃত্যে অংশ নেয়ার জন্য কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিয়ে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে এই আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এর আগে প্যারোলে মুক্তির জন্য চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়।

সরকারি স্বার্থ-সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ-সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী

সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় তিনি এসব কথা বলেন।