চট্টগ্রাম-বন্দরের-কনটেইনার
চট্টগ্রাম বন্দরে দেশি-বিদেশি অপারেটর নিয়োগে নতুন বিধিমালা

চট্টগ্রাম বন্দরে দেশি-বিদেশি অপারেটর নিয়োগে নতুন বিধিমালা

চট্টগ্রাম বন্দরে পণ্য ও কনটেইনার ওঠা-নামা এবং জাহাজ পরিচালনার কাজে অপারেটর নিয়োগের জন্য নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালায় দেশিয় প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে। বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অভিযোগ, যোগ্যতা যাচাই ছাড়া গণহারে লাইসেন্সে দেয়া হলে বিশৃঙ্খলা হবে। অভিজ্ঞ প্রতিষ্ঠান না হলে বন্দরের কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ার শঙ্কাও তাদের।

রেলপরিবহন বন্ধ থাকায় কমলাপুর আইসিডিগামী কনটেইনারের জট

রেলপরিবহন বন্ধ থাকায় কমলাপুর আইসিডিগামী কনটেইনারের জট

রেলপথে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহন বন্ধ থাকায় কমলাপুর আইসিডিগামী কনটেইনারের জট তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশন কার্যক্রম। ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক। গুনতে হচ্ছে বন্দরের অতিরিক্ত মাশুল। কয়েকদিনে বন্দরে পণ্য খালাস ও ডেলিভারি কম হওয়ায় বহির্নোঙরে বেড়েছে জাহাজ জট।