সাজেক সড়কে পাল্টা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির
চলমান অবরোধের মধ্যেই সাজেক সড়ক সচল ও পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে দ্বিতীয় দফায় আগামী বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন করে সাজেক সড়কে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। ৫ দফা দাবিতে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই পাহাড়ি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যেই পাল্টা অবরোধ ডাকলো এই সংগঠন।