চাঁদাবাজ
ঈদ ঘিরে নিরাপত্তা জোরদার, পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত: ডিবিপ্রধান

ঈদ ঘিরে নিরাপত্তা জোরদার, পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত: ডিবিপ্রধান

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান (ডিবি) অতিরিক্ত কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলাম।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

পাবনায় চাঁদাবাজির অভিযোগে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ!

পাবনায় চাঁদাবাজির অভিযোগে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ!

‎পহেলা বৈশাখি উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে এরইমধ্যে তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

সরকারি দলের নাম ব্যবহার করলেও চাঁদাবাজরা রক্ষা পাবে না: সিএমপি কমিশনার

চট্টগ্রামে চাঁদাবাজদের কোনোরকম ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার শওকত আলী। এক্ষেত্রে সরকারি দলের নাম ব্যবহার করলেও কেউ রেহাই পাবে না বলেও জানান তিনি।

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত

১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড। চান্দাবাজ হাসনাতের সঙ্গে থাকতে পারে না। অপরাধ কার্যক্রম করলে আমার বাপেরেও ছাড় দিবো না।

‘আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না’

‘আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত: ডা. শফিকুর

চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত: ডা. শফিকুর

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিজনেস সামিটে যোগ দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।

চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালুর ঘোষণা জামায়াত আমিরের

চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালুর ঘোষণা জামায়াত আমিরের

চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালুর ঘোষণা দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যাত্রাবাড়ীর কাজলায় নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি। সমাবেশে প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন আমির। এদিকে, ধূপখোলা-বকশিবাজারে জনসভায় তিনি বলেন- যে দলে চাঁদার জন্য কর্মীকে পাথর দিয়ে মারা হয়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কৌশলে ঋণখেলাপিদের প্রার্থী করা হয়েছে।

‘প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না’

‘প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না’

যারা চাঁদাবাজি, দখলবাজি করবে বিএনপিতে তাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘৭ হাজার বহিষ্কার হয়েছে, প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে। তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না।’

চাঁদাবাজদের লুকাতে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের মিথ্যা দোষারোপ হচ্ছে: নাহিদ

চাঁদাবাজদের লুকাতে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের মিথ্যা দোষারোপ হচ্ছে: নাহিদ

প্রকৃত চাঁদাবাজদের লুকানোর জন্য জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের ওপর মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।