চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য

ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সক্রিয় প্রতারকচক্র। অভিযোগ রয়েছে, এই প্রতারকচক্রের অধিকাংশই নারী। ফ্যামিলি কার্ড করতে আগ্রহী গ্রামাঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষদের টার্গেট করছে এরা। কার্ড দেয়ার কথা বলে নিচ্ছে আগাম টাকা। তবে টাকা দেয়ার মাসের পর মাস পার হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। টাকা ফেরত চাইলে হুমকি বা হয়রানির মুখে পড়ছেন। পুলিশ বলছে, ফ্যামিলি কার্ডের নামে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই গোডাউনে ডিজেল মজুতের দায়ে মালিককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই গোডাউনে ডিজেল মজুতের দায়ে মালিককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইসেন্স ছাড়াই দোকানের গোডাউনে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারি ধরতে বিজিবির ফাঁকা গুলি; বিদেশি পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারি ধরতে বিজিবির ফাঁকা গুলি; বিদেশি পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সীমান্তে চোরাকারবারি ধরতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। এসময় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ মো. মশিউর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: দেশে ফিরলেন ভারত থেকে উদ্ধার ১০ জন

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: দেশে ফিরলেন ভারত থেকে উদ্ধার ১০ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি যাত্রীকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। তবে এখনো নিখোঁজ রয়েছেন মোস্তফা (৬০) নামে আরও একজন।

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে ভারত থেকে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিপৎসীমার দ্বারপ্রান্তে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

বিপৎসীমার দ্বারপ্রান্তে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

উজান থেকে নেমে আসা পানিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে গত তিন ঘণ্টায় পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি।

আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সীমান্তের যুবকদের কর্মমুখী করতে বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

সীমান্তের যুবকদের কর্মমুখী করতে বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বিজিবি। আজ (রোববার, ৬ আগস্ট) ৫৩ বিজিবির উদ্যোগে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নেন।

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকটে ভুগতে হবে না: প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকটে ভুগতে হবে না: প্রতিমন্ত্রী

আগস্ট মাসের বিদ্যুৎ সংকটের কষ্ট যেন সেপ্টেম্বর মাসে পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

ফ্রুটব্যাগের অতিরিক্ত দাম-নিম্নমান; লোকসানে চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা

ফ্রুটব্যাগের অতিরিক্ত দাম-নিম্নমান; লোকসানে চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা

রোগ-পোকামাকড়ের আক্রমণ থেকে আম রক্ষা ও রপ্তানিযোগ্য মান নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ফ্রুটব্যাগের ব্যবহার। তবে চলতি মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে ফ্রুটব্যাগের দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি নিম্নমানের ব্যাগ ব্যবহারে নষ্ট হয়েছে আম। এতে বেড়েছে উৎপাদন খরচ, আর আম নষ্ট হয়ে লোকসানে পড়েছেন চাষিরা।