নোয়াখালীতে দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা
নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।