অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন প্রকার অনিয়মের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয়। অন্যদিকে চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ চাটখিল থানা পুলিশের একটি দল।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





