চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক: এনভিডিয়ার প্রধানকে তলব মার্কিন হাউসের
চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ ওঠা এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে যোগাযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে রুদ্ধদ্বার ব্রিফিংয়ে তলব করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস) শীর্ষ রিপাবলিকান নেতারা। আগামী ১৮ নভেম্বর তাকে আইনপ্রণেতাদের মুখোমুখি হতে বলা হয়েছে। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।