হাসপাতাল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশারোহী ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে আবার হাসপাতালে নেয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।