অর্থনৈতিক সংকটে ইরানে বিয়ে কমেছে অর্ধেকের বেশি, কমছে জন্মহারও
ক্রমবর্ধমান জনসংখ্যা সংকট মোকাবিলায় তরুণ-তরুণীদের বিয়ে করা এবং সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তবে তীব্র অর্থনৈতিক মন্দার কারণে বাসস্থান জোগাড় ও সংসার শুরু করতেই হিমশিম খাচ্ছেন দেশটির তরুণ দম্পতিরা। ফলে ৯ কোটি ৩০ লাখ মানুষের দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।