
আমরা বসন্তের কোকিল না, সিজনাল পলিটিশিয়ানও না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল বসন্তের কোকিল না, এমনকি সিজনাল পলিটিশিয়ানও না। গত ১৫ বছরের বেশি সময় ধরে নেতাকর্মীদের ওপর জুলুম হলেও জামায়াত জনগণকে ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। আগামী ১৩ তারিখ থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে বলেও মন্তব্য করেন তিনি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কজনক ভাষা ব্যবহার করেছে একটি রাজনৈতিক দল: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা কর্মজীবী নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, তা রীতিমতো কলঙ্কজনক ও নিন্দনীয়। নারীদের পেছনে রেখে যত বড় কথাই বলা হোক, কোনোভাবেই দেশ এগিয়ে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

সাতক্ষীরায় নির্বাচনি তৎপরতা, উন্নয়ন ও গণতন্ত্রের অঙ্গীকার প্রার্থীদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনি তৎপরতা জোরদার হয়েছে। জনসভা, সমাবেশ ও গণসংযোগে প্রার্থীরা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

চট্টগ্রাম–কক্সবাজারে পাঁচ জনসভা করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

এক হাতে ফ্যমিলি কার্ড আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একই পরিবার থেকে বারবার সরকারপ্রধান চায় না জামায়াত বরং এমন ব্যবস্থা চায় যাতে ভিক্ষুকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারেন। বিকেলে আরেকটি নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, এক হাতে ফ্যমিলি কার্ড, আর আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না। কারওয়ান বাজারে জনসভায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে চাঁদাবাজদের রুখে দেয়ার আহ্বান জামায়াত আমির।

২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ তিন জেলায় হবে জনসভা। সমাবেশ উপলক্ষে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এরইমধ্যে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি শেষ করেছে বিএনপির নেতাকর্মীরা।

জামায়াত নয় আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াত ইসলামের বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৭ ফেব্রুয়ারি নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগমন করবেন। এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবো না। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা জামাত ইসলাম আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

আগামীর নির্বাচন হবে বাঁক বদলের নির্বাচন: সালাহউদ্দিন আহমেদ
আগামীর নির্বাচন হবে বাংলাদেশের বাঁক বদলের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জনগণকে বাংলাদেশের মালিকানা ফেরত দিতে হবে। এ দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদী কেনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, তৈরি হতে না পারে তার জন্য সংবিধান সংশোধন করতে হবে।’

‘যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তিনি বলেন, ‘তারা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য, আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার জন্যই জাতিকে বিভক্ত রাখতে চায়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই।’