আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। আর ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটার স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে। কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এবার ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সঙ্গে কাটাতে চাই। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।’
দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের সভাপতিত্বে উক্ত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ প্রমুখ।





 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)