
দুই শিশু গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে
জরুরি সেবা ট্রিপল-নাইনে (৯৯৯) ফোন পেয়ে নির্যাতনের শিকার দুই শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুদের অভিযোগ, তাদের ওপর শারীরিক নির্যাতন করেছেন মাদ্রাসার এক শিক্ষক।

জরুরি বিল দিতে অ্যাপে ১০,০০০ টাকা ঋণ, যেভাবে পাবেন
জরুরি সেবার বিল ও নির্ধারিত ফি পরিশোধে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকার তাৎক্ষণিক ঋণসুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঋণের অর্থ নগদে তোলা যাবে না; নির্ধারিত বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই সুবিধা রোববার (৬ সেপ্টেম্বর) থেকে চালু হতে পারে।

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
মুন্সিগঞ্জের নদীপথে চলাচলরত একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সী এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবদানে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ভাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তা
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের। ‘জরুরি সেবা’ ক্যাটাগরিতে তিনিসহ মোট ৬ জন চিকিৎসককে এ সম্মাননা দেয়া হয়।

মানিকগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে আড়াইটার দিকে সবাইকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহত ২, আহত ৬৩
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া ৬৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছে ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

ট্রিপল নাইনে জানিয়ে মাত্র ৩.৩৮% পেয়েছেন সহযোগিতা!
জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আসে। কিন্তু অপরাধীর দাপটে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে অনেক ভুক্তভোগীর। শতকের হিসাবে অভিযোগের মাত্র ৩.৩৮ শতাংশ পেয়েছেন ট্রিপল নাইনের সহায়তা, যা বলছে খোদ পুলিশ বিভাগ। তাই কেউ কেউ জরুরি সেবার নম্বরে ভরসা না রেখে সরাসরি চলে আসেন থানায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ভীতি কীভাবে কাটবে সে পথ খুঁজছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ট্রান্সফরমারে বানরের উৎপাতে শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিপর্যয়
জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বানর ঢুকে ব্যাহত করছে শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন। এতে গত ১ দিনের বেশি সময় ধরে লোডশেডিংয়ের কবলে শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষ। বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে চিকিৎসাসহ জরুরি সেবা।

পারিবারিক কলহে নিজের দুই শিশুকে গলা কেটে খুন
রাজধানীর পল্লবীতে সাত ও চার বছরের দুই শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পল্লবীর বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে ঘটতে পারে এই খুনের ঘটনা।