যুদ্ধের প্রস্তুতিতে নারীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে আইআরজিসি
যুদ্ধ শুরু হলে পুরুষদের ঘাটতি দেখা দিলেও শহর ও নিজের পরিবারকে শত্রুর হাত থেকে রক্ষা করতে ইরানি নারীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন আইআরজিসি। এক্ষেত্রে নারীদের একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার রাইফেল চালানো শেখানো হচ্ছে। পাশাপাশি চলছে দড়ির সাহায্যে যাতায়াত, ড্রোন পরিচালনা ও জরুরি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ। এছাড়া সম্প্রতি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি ভূগর্ভস্থ বিশাল ঘাঁটি উন্মোচন করেছে ইরান।