
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও বাংলাদেশের দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তিন দিনের সফরে আগামীকাল (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়ে কথা বলবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী।

তিন দশকে ভয়ংকর এডিস; ডেঙ্গু এখন আঞ্চলিক মহামারি
দেশে ডেঙ্গুর আবির্ভাবের সঠিক তথ্য না থাকলেও ১৯৯৭ সালে চট্টগ্রামে শনাক্ত হয় এডিস। সেই হিসেবে প্রায় ৩০ বছরে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে মশাটি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, দেড় দশকে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮১০ জনের। যার মধ্যে ৩ হাজার ২২৩ জনই গত ৫ বছরের। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ বেশি। জানান, জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে খুব কম সময়েই বংশ বিস্তার করছে এডিস। এটিকে আঞ্চলিক মহামারি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

উপকূল বাঁচানোর বার্তা নিয়ে ৩০১ কিমি হেঁটে পেকুয়ায় পরিবেশকর্মী টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর থেকে টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হেঁটে প্রচারাভিযান চালাচ্ছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।

জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
বৈশ্বিক সংকট মোকাবিলা, শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি, নিজেদের জাতীয় স্বার্থ ও কূটনৈতিক অবস্থান তুলে ধরতে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। সভাপতির দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আর অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও গুরুত্ব দিচ্ছে ঢাকা।

রোহিঙ্গাদের নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর তৈরি হয়েছে বাড়তি পরিবেশগত চাপ।’

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বাংলাদেশ’
জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বলে আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে।’

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজের (ইউএনসিসিডি কপ-১৭) সাইডলাইনে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তীব্রতর হচ্ছে তাপপ্রবাহ!
ক্রমেই পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু, যার বিরূপ প্রভাব পড়ছে পুরো পৃথিবীর মানুষের ওপর। চলতি বছর জুনের শেষের দিকে ইউরোপের পশ্চিমাঞ্চলকে গ্রাস করেছে রেকর্ডমাত্রার তাপপ্রবাহ। তীব্র এ তাপ প্রবাহে ইউরোপীয় দেশগুলোতে ১০ হাজারেরও বেশি অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন কারণে তাপপ্রবাহ আরও বেশি এবং তীব্র হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরে একগুচ্ছ উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা, স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষিযন্ত্রের সম্প্রসারণ এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।